প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2026 ইং
বুড়িশ্বর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সাবেক ছাত্র নেতা সাংবাদিক তাকিউল ইসলাম,

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার,
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ০৬নং বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক মোঃ তাকিউল ইসলাম স্থানীয় সৈয়দ আক্তারনগর বাজারে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তাকিউল ইসলাম বলেন, “দীর্ঘদিন ছাত্র রাজনীতি ও সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের অধিকার, ন্যায়বিচার ও জনস্বার্থে কাজ করার চেষ্টা করেছি। এখন বুড়িশ্বর ইউনিয়নের মানুষের আরও কাছাকাছি থেকে তাদের সেবা করতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। সুখে-দুঃখে মানুষের পাশে থাকাই হবে আমার অঙ্গীকার।”
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
তাকিউল ইসলাম বলেন, জনগণের ভালোবাসা, দোয়া, পরামর্শ ও সহযোগিতাকে সঙ্গে নিয়েই আমি একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ বুড়িশ্বর ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখি।
© দৈনিক চেতনার কন্ঠ